ব্রাউন সুগার সহ গ্রেপ্তার মালদার পাঁচজনের গ্যাং
দি নিউজ লায়ন ; ব্রাউন সুগার সহ গ্রেপ্তার মালদার পাঁচজনের গ্যাং। কাপ সিরাপ থেকে ব্রাউনসুগার পাচারের কিংপিন হয়ে উঠেছে শিলিগুড়ির বাবা ও ছেলে। পুলিশ সূত্রে জানা গিয়েছে রিসিভার হিসেবেই দীর্ঘ সময় ধরে কাজ করে আসছে শিলিগুড়ির প্রধাননগরের এই বাবা ও ছেলের চক্র। উদ্ধার হওয়া ব্রাউন সুগারের পরিমান ২কেজি। যার এতদিনের মধ্যে সর্বাধিক, যার আনুমানিক বাজার মূল্য কয়েক কোটি টাকা বলে জানান ডিসিপি ওয়েস্ট কুওয়র ভূষন সিং। দুটি গাড়ি সহ ৫২,০০০টাকা বাজেয়াপ্ত করা হয়েছে।
পুলিশ সূত্রে মেলা খবরের ভিত্তিতে বৃহস্পতিবার অভিযান চালায় এসিপি চিন্ময় মিত্তলের নেতৃত্বে মাটিগাড়া থানার পুলিশ। ধৃতদের নাম রহেদুল, রফিকুল,মহম্মদ মুবারক,মহম্মদ আখতারুল মৌমিন,মসেদুল মৌমিন। এরা প্রত্যেকেই মালদার বাসিন্দা। মালদার কালিয়াচক থেকে ব্রাউন সুগার নিয়ে শিলিগুড়ির প্রধাননগরের বাসিন্দা বাবা ও ছেলের গ্যাং সুবোধ রায় ও প্রীতম রায়ের হাতে তুলে তার মারফৎ পাচারের উদ্দেশ্য ছিল এই গ্যাংয়ের।
পুলিশ সূত্রে জানা গিয়েছে শুধুমাত্র এই ঘটনায় নয় পেশাদার রিসিভার হিসেবে কাজ করে শিলিগুড়ির বাবা ও ছেলের জুটি। চলতি মাসেই বাজেয়াপ্ত কাফ সিরাপও তাদের হাত মারফত পাচারের পরিকল্পনা ছিল। পুরোনো রেকর্ড দেখেই বেশকিছু দিন যাবৎ তাদের ওপর নজর রাখছিল পুলিশ।
বুধবার রাতে সূত্র মারফৎ পুলিশ জানতে পারে মালদার কালিয়াচক থেকে বিপুল পরিমান ব্রাউন সুগার শিলিগুড়ি মাটিগাড়া পাচারের জন্য আসছে। সেইমতো অভিযান চালিয়ে মালদার ৫ জন সহ শিলিগুড়ির বাবা ও ছেলের জুটিকে হাতেনাতে পাকড়াও করে পুলিশ।

Post a Comment